ছাতক প্রতিনিধি
ছাতকে আনজুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী আজিমুশশান মাহফিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চরেরবন্দ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় চরেরবন্দে এসে শেষ হয়। এর আগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন খলিফায়ে গাউছুল আযম শাহ মুহাম্মদ মেন্দু মিয়া ফকির মাইজভান্ডারী।
সাজ্জাদ মিয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাংগঠনিক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, খলিফা মোবারক হোসেন মাইজভান্ডারী, খলিফা মোহাম্মদ আলী পান্না মাইজভান্ডারী, খলিফা নুর মোহাম্মদ মাইজভান্ডারী, বারহাইসনির খলিফা রমজান আলী, গাউছিয়া হক কমিটির সাধারণ সম্পাদক মজলু মিয়া, আনোয়ার খান মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরমের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।
এসময় মাইজভান্ডারীর আশেকানগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন ওয়াবদা জামে মসজিদের খতিব মাও. জাহাঙ্গির আলম ও দোয়া পরিচালান করেন মাও. আব্দুল মালেক।
- বিএনপি নেতা আব্দুল মন্নানের ইন্তেকাল- বিভিন্ন মহলে শোক
- পর্যটকদের বিনোদন দিতে স্কুল ছেড়ে গান করছে শিশুরা


