ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণ খেলাপীর দায়ে প্রার্থীতা বাতিল হওয়া সাধারণ সদস্য প্রার্থী সুনাফর আলী মনোনয়ন বৈধতা ফিরে পেয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই ঋণ পরিশোধ করে তিনি বৈধ প্রার্থী হিসেবেই নির্বাচনে টিকে রয়েছেন। রবিবার যাচাই-বাচাইয়ের শেষ দিনে ইসলামী ব্যাংক ছাতক শাখার ঋণ খেলাপীর দায়ে ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের প্রার্থী রুসনা বেগম ও সাধারণ সদস্য সুনাফর আলীর প্রার্থীতা বাতিল করা হয়। তবে উভয়কে ঋণ পরিশোধের জন্য সময়সীমা বেধে দেয়া হলে সুনাফর আলী রবিবার সন্ধ্যা ৭টার মধ্যে ঋণ পরিশোধ করতে সক্ষম হয় এবং বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে যায়।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, উভয় প্রার্থীকে ঋণ পরিশোধের জন্য সময় দেয়া হয়। ঋণ পরিশোধ করায় সাধারণ সদস্য প্রার্থী সুনাফর আলীকে বৈধ ও ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় সংরক্ষিত আসনের প্রার্থী রুসনা বেগমের প্রার্থীতা বালিত বলে গন্য হয়েছে।
- শিক্ষিকা লাঞ্ছনাকারী সভাপতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন
- ধর্মপাশায় শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জগন্নাথপুরের সহকারী শিক্ষক সমিতির নিন্দা


