ছাতকে একটি কলাগাছে ৫২ টি মোচা !

ছাতক প্রতিনিধি
ছাতকে একটি কলাগাছে বের হওয়া ৫২ টি মোচা দেখতে প্রতিদিন ওই রাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন। সাধারনত একটি কলাগাছে একটি মোচা ধরার কথা। কিন্তু ৫২টি মোচা ধার এ কলাগাছটি এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় লেগেই আছে। প্রতিদিন দলে-দলে আসা মানুষদের ভিড় ঠেকাতে হিমশিম খাচ্ছে বাড়ির মালিক। এ অসাধারণ ঘটনাটি ঘটেছে উপজেলার দোলারবাজার ইউনিয়নের শরীষপুর গ্রামের বাসিন্দা আমির আলীর বাড়ীতে। স্থানীয় লোকজন বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কলাগাছের মালিক আমির আলী জানান, তার বাড়ির একটি কলাগাছে ৫২ টি মোচা ধরায় লোকজন প্রতিদিনই এ ঘটনা দেখতে এখানে মানুষ আসছে।