ছাতকে ওয়ারেন্টভুক্ত আসামী ইমামুল দু’বছর ধরে পলাতক

ছাতক প্রতিনিধি
ছাতকে দু’বছর ধরে ওয়ারেন্টভুক্ত আসামী ইমামুল হককে গ্রেফতার করতে পারছে না পুলিশ। ২০১৫ সালের ২৮ ডিসেম্বর সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরী একটি মামলায় তিনি পলাতক রয়েছে।  ইমামুল হক ছাতক সদর ইউনিয়নের রনমঙ্গল গ্রামের আব্দুল আওয়ালের পুত্র। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর প্রতিপক্ষের বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রামের মৃত তোতা মিয়া তালুকদারের পুত্র সিরাজ আলী       

তালুকদার বাদী হয়ে ইমামুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে এ মামলা(নং-সিআর ৩৩৭/১৬) দায়ের করেন।
মামলার অন্যান্য এজাহারভুক্ত আসামীরা জামিন গ্রহণ করলেও প্রধান আসামী ইমামুল হক এ পর্যন্ত পলাতক রয়েছে। মামলার বাদী সিরাজ আলী তালুকদার জানান, মামলার প্রধান আসামী আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বর্তমানে সে সৌদি আরবে পালিয়ে গেছে।