ছাতকে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী সভা সোমবার বিকেলে শহরের চরেরবন্দ এলাকার আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামানের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা উস্তার আলী, হাবিবুর রহমান কাঞ্চন, খালেকুজ্জামান, মাসুক মিয়া, ফখর উদ্দিন, আবুল কালাম, বুরহান উদ্দিন, আজিম উদ্দিন, খয়রু মিয়া, আলী আহমদ কনাই, বিরহাম উদ্দিন, বাবুল মিয়া, তাহির আলী, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, বদরুজ্জামান, বাঘাই মিয়া, মফিজ উদ্দিন, নূর ইসলাম, তোরন মিয়া, কবির মিয়া, জমির উদ্দিন, কমলাই মিয়া, শ্রমিক নেতা মেহেরাব আলী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নয়ন দাস অপু, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো মুহিবুরর রহমান মানিককে বিজয়ী করে ছাতক-দোয়ারার গতিশীল উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান।