বিশেষ প্রতিনিধি ও বিজয় রায়
ছাতকে স্থানীয় কওমি মাদ্রাসা ও স্থানীয় আলেম ফুলতলি’র (আব্দুল লতিফ চৌধুরী-ফুলতলির শেখ সাহেব) সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে দেড়’শ জন আহত হয়েছে। সোমবার দুপুর ২ টায় শুরু হওয়া সংঘর্ষ পুলিশ বিকাল ৫ টায় নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে জেলা সদর, জাউয়াবাজার ও ছাতক থেকে বিপূল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ৩০ রাউ- ফাঁকাগুলি, ৫ রাউ- কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কমপক্ষে ৫০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম আব্দুল বাছিত বাবুল (৪৫), সে ছাতক পৌরসভার বাঘবাড়ি এলাকার আব্দুজ জব্বারের ছেলে এবং ফুলতলি’র সমর্থক হিসাবে পরিচিত।
স্থানীয় লোকজন জানান, রবিবার ছাতকের জাউয়া বাজারে ফুলতলি’র সমর্থকদের ওয়াজ মাহ্ফিলের একটি ব্যানার কওমি মাদ্রাসার সমর্থকরা নামিয়ে দেয়। এই খবর ছাতক শহরে পৌঁছালে ফুলতলি’র সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরা (ফুলতলি’র সমর্থকরা) রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছাতক জালালিয়া আলিয়া মাদ্রাসার সামনের মাঠে কওমি মাদ্রাসার সমর্থকদের ওয়াজ মাহ্ফিলে এসে বাধা দেয়। ফুলতলির সমর্থকরা রবিবার কওমি মাদ্রাসার সমর্থকদের জানায় জাউয়া বাজারে যেহেতু ব্যানার টানাতে দেওয়া হয়নি। ছাতকের এই স্থানে মাহ্ফিল করা যাবে না।
এ নিয়ে বাকবিত-া এবং উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় গণ্যমান্যরা দুই পক্ষকে সমঝোতা করে দেন। দুপুরে ফুলতলির সমর্থকরা ছাতক শহরে মিছিল করে জালালিয়া আলিয়া মাদ্রাসায় গিয়ে শেষ করে। ঐ সময়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা ব্যাপি সংঘর্ষ এক পর্যায়ে ছাতক পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ছাতক পৌর এলাকার বাঘবাড়ি’র আব্দুল বাছিত বাবুল গুরুতর আহত হন। আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬ টায় তার মৃত্যু ঘটে। আহতদের মধ্যে কমপক্ষে ৫০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহত লাহিন চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার, আব্দুল মতিন রাজন, কেডিএস এনামুল হোসেন, ফয়জুল ইসলাম ফজল, মাছম আহমদ, তারেক আহমদ, ইমরান হোসেন, মুক্তার হোসেন, হাফিজ মোস্তফা কামাল, মজলু মিয়া, নুর হোসেন, সেলিম আহমদ, রিপন মিয়া, জিতু মিয়া উপেন্দ্র দাসসহ অন্তত ৫০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও এসআই শফিকুল ইসলাম চৌধুরী, এসআই সোহেল রানাসহ মিজান, আব্দুল আওয়াল, লোকমান, ফখরুল, তোয়েল, আহমেদ শরীফ, রমজান, সোহেল, মাও. আকিক হোসেন, রুমন, তানভির, সুবেদ, আশিক মিয়া, তায়েব, শহিদ, সিরাজ, আবু বক্কর, জুনেদ, ছালেক, মেহেদী হাসান, রুমেল, ওয়াহিদ, আসলাম, সিরাজুল, দুলাল, শাহ জামাল, আব্দুল কাদির, আব্দুল জব্বার, সদও উদ্দিন, ছুরত মিয়া, মাসুক মিয়া, সজীব, মমিন, গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন, আশ্রব আলী, আলী আহমদ, মিন্টু, ওয়েছ, পাভেজ, আব্দুল জলিল, জামাল মিয়া, ইসলাম উদ্দিন, জাহিদ আলী, সোনা মিয়া, মোহাইমিন, নেপুরসহ অন্যান্য আহতদের ছাতক, কৈতক, কালারুকা হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘জাউয়াবাজারে মুফতি মাহমুদ তফসিল কমিটির উদ্যোগে রবিবার থেকে ৪ দিন ব্যাপি মাহ্ফিল শুরু হয়। এই মাহ্ফিলের পাশেই ফুলতলির সমর্থকদের ২-৩ মার্চের সিলেটের একটি মাহ্ফিলের ব্যানার টানানো হয়। এই ব্যানার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে কওমি মাদ্রাসার সমর্থকরা ফুলতলি’র ব্যানার নামিয়ে দেয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। আমরা স্থানীয় গণ্যমান্যদের নিয়ে ব্যানারটি একটু দূরে টানানোর ব্যবস্থা করে দেই। এর জের ধরে আজ সোমবার প্রথমে কওমি মাদ্রাসার মাহ্ফিলে গিয়ে ফুলতলির সমর্থকরা বাধা দেয়। পরে কওমি মাদ্রাসার লোকজন গিয়ে ছাতক জালালিয়া আলিম মাদ্রাসায় গিয়ে হামলা চালায়। এ নিয়ে পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।’
সংঘর্ষের ব্যাপারে ফুলতলির সমর্থক হিসাবে পরিচিত ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ বলেন,‘মাদ্রসায় পরীক্ষা ছিল, পরীক্ষার পর আমরা কয়েকজন বসে আছি, এসময় এসে কওমি মাদ্রাসার সমর্থকরা অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা মাদ্রাসার ভিতরে বন্দি হয়ে পড়ি। পরে আশপাশের গ্রামবাসী এসে আমাদের রক্ষা করে।’ তিনি দাবি করেন এ ঘটনায় তাদের কমপক্ষে ১০০ জন সমর্থক আহত হয়েছে।
আজাদ-দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ (কওমি মাদ্রাসা)’র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আব্দুল বাছির বলেন,‘মুফতি মাহমুদ তাফসির কমিটির উদ্যোগে প্রতিবছর জাউয়াবাজারে ওয়াজ মাহ্ফিল হয়। রবিবার থেকে এই বছরের মাহ্ফিল শুরু হয়েছে। মাহ্ফিলের পাশেই ফুলতলি’র সমর্থকরা গেইট দিয়েছে। আমাদের সমর্থকরা গেইট তফসিলের পরে দেবার অনুরোধ জানায়। পরে তারা গেইটের ব্যানার নামায়। সোমবার কওমি মাদ্রাসার একটি মাহ্ফিল ছিল ছাতকে, মাহ্ফিল চলাকালে তারা এসে হামলা চালিয়ে প- করে দেয়। এই নিয়ে সংঘর্ষ হয়েছে। আমার মনে হয়েছে তুচ্ছ বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। এটি উভয় পক্ষ বসে আপোষে নিস্পত্তি করা যেতে পারে।’
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, পরিস্থিাত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ থামাতে ৩০ রাউ- ফাঁকা গুলি ও ৫ রাউ- টিয়ার গ্যাস ছোঁড়া হয়েছে। আব্দুল বাছিত বাবুল নামে একজন মাথায় আঘাত পেয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
- সুরঞ্জিত সেন সবকিছুতেই ছিলেন সুপার স্টার
- ডিএসএসপ্রি ক্যাডেট একাডেমীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


