ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষকের মধ্যে জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ও ব্রি-৭৪ ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ কৃষি ক্লাবে এফআইভিডিবি ও হারভেস্ট পাসের উদ্যোগে এসব ধানবীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হকের সভাপতিত্বে ও এফআইভিডিবির প্রোগ্রাম অর্গানাইজার সৈয়দ রাকিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠত বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাড. আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সুরেতাজ মিয়া ও নিজাম উদ্দিন, স্থানীয় গোলাম কিবরিয়া বাদল, শিক্ষক পঙ্কজ দত্ত ও রেজ্জাদ আহমদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাওছার আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছায়াদ মিয়া প্রমুখ।


