ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নে কৃষকদের মাঝে হারভেষ্ট পাস ও এফআইভিডিবি’র উদ্যোগে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সিএলসি নেটওর্য়াকিং কমিটির উদ্যোগে ৮৫০জন কৃষক-কিষাণীর মাঝে বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এ উপলক্ষে ইউসিএলসির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও নিজগাঁও সিএলসির সাধারণ সম্পাদক সুমন মিয়ার পরিচালনায় ছনবাড়ি বাজারে অনুষ্ঠিত বীজ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এফআইভিডিবির কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার সৈয়দ রাকিব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন।
আরো বক্তব্য রাখেন আব্দুল কদ্দুছ,স্বপন কুমার সিংহ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাওছার আহমদ, ইউপি সদস্যা হেলিমা বেগম, মাষ্টার ময়না মিয়া, মিলন সিংহ, বিলাল আহমদ, কাওসার মিয়া প্রমুখ।
স্থানীয় উদয়ন সমাজ কল্যাণ সংস্থা ও নিজগাঁও-রতনপুর জনশিখন কেন্দ্রের সহযোগিতায় ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি, বাহাদুরপুর, নিজগাঁও, রতনপুর, বনগাঁও, লুভিয়া, গাংপার, নোয়াকোট, পুরান নোয়াকোট ও কান্দিগ্রামের কৃষক-কিষাণীদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়েছে।
- তাহিরপুরে ত্রাণের টুকেন নিয়ে সংঘর্ষে আহত ২০
- দিরাইয়ে চোরাই মোটর সাইকেলসহ পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার


