ছাতকে কৃষকদের মাঝে সার-বীজ ও স্প্রে-মেশিন বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রোপা-আমন প্রদর্শনীর কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশক ও স্প্রে-মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে এসব কৃষি উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
এ উপলক্ষে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক। উপজেলা    উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আ.লীগ নেতা সিরাজ মিয়া, ইউপি সদস্য আব্দুল আলিম প্রমুখ।
সভা শেষে উপজেলার ১২ জন কৃষকের মাঝে সার, বীজ, কীটনাশক ও ১টি করে ¯েপ্র-মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। কৃষি অফিসের সহায়তা নিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে কৃষকদের প্রতি তিনি আহবান জানান।