ছাতকে কৃষি অধিদপ্তরের মাঠদিবস অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে সিলেট অঞ্চলের শস্যনিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সবজীবাগান(বাঁধাকপি) পরিদর্শন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা-চানপুর গ্রামের মাঠে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহেদুল হক। প্রদর্শনী প্লটের কৃষক জোয়াদ উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাঠদিবসে বিশেষ অতিথির    বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. কেএম বদরুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, কৃষক মতছির আলী, জয়নাল আবেদীন, সোনাহর আলী প্রমুখ।