ছাতকে কেয়ার-জিএসকে’র গাছের চারা বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কেয়ার-জিএসকে কমিউনিটি হেলথওয়ার্কার ইনিসিয়েটিভ’র আলোচনা সভা ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খাঁন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা  ডা. অভিজিৎ শর্ম্মার সভাপতিত্বে ও কেয়ার-জিএসকে’র উপজেলা প্রজেক্ট কর্মকর্তা সুরঞ্জিত দেব চৌধুরীর পরিচলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ রাজিব চক্রবর্তী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখায়াত হোসেন, কেয়ার-জিএসকে’র জেলা কর্মকর্তা শংকুরাজ মজুমদার।
প্রাইভেট সিএসবিএ নারী কর্মীদের মধ্যে নিজের অভিজ্ঞতা ও সফলতার উপর বক্তব্য রাখেন, জোসনা বেগম।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, জোসনা বেগম ও গীতা পাঠ করেন কৃতিশ চন্দ্র দাস।
অনুষ্ঠানে উপজেলা হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ নিপেন্দ্র কুমার, কেয়ার-জিএসকে’র ফিল্ড ফ্যাসিলিটিটর প্রতীমা রানী, টেকনিক্যাল কর্মকর্তা শারমিন আক্তার, আরিফুর রহমান বাপ্পী প্রমূখ উপস্থিত ছিলেন।
সভার শেষে কেয়ার-জিএসকে’র পক্ষ থেকে উপজেলার সিএসবিএ’র ৩৫জন নারী কর্মীদের মধ্যে ৩টি করে  ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও সভায় কেয়ার-জিএসকে সফলতার উপর দেশের প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সেবার উপর প্রজেক্টেরের মাধ্যমে একটি ভিডিও চিত্র প্রর্দশন করা হয়।