ছাতক প্রতিনিধি
ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারীদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা মনিপুরী বস্তিতে মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং নৃ-গোষ্ঠির ব্রজেন্দ্র সিংহ ও মিলন সিংহের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) সোনিয়া সুলতানা।
এসময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) দুলন মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, হিরেন্দ্র সিংহ, নিশিকান্ত সিংহসহ নৃ-গোষ্ঠির লোকজন উপস্থিত ছিলেন।
- শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজে সিসি ক্যামেরা স্থাপন
- ফসলরক্ষা বাঁধের কাজ যথা সময়ে শুরুর দাবিতে স্মারকলিপি


