ছাতকে গরু চোর আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে আবু সুফিয়ান (২৪) নামের এক গরু চোরকে স্থানীয় জনতা আটক করে গণ ধোলাইর পর পুলিশের হাতে সোপর্দ করেছে। ২৫ জানুয়ারী বুধবার রাতে ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার থেকে তাকে আটক করে জনতা পুলিশে দেয়। সে বাদেঝিগলী গ্রামের ফাজিল মাহমুদের পুত্র। জানা যায়, গরু চুরির অপরাধে স্থানীয় জনতা রাতে আলীগঞ্জ বাজারে আটক করে পুলিশে খবর দেয়। পরে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহবুব আলম তাকে থানায় নিয়ে যান। তার বিরুদ্ধে গরু চুরির মামলা রয়েছে বলে জানান, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু আফসার ভুঁইয়া।