ছাতক প্রতিনিধি
ছাতকে আব্দুল মনাফ (৬০) নামের এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে জাউয়া বাজার থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আব্দুল মনাফ উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ইসকান্দর আলীর
পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব গাঁজাসহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।


