ছাতক প্রতিনিধি
ছাতকে এক কিলোগ্রাম গাঁজাসহ শিরিষ রবিদাস (৪০) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ সাদা ব্রীজের মুখ থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। শিরিষ রবিদাস উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের মনাই রবিদাসের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট আর্ম-পুলিশের এসআই মোহাম্মদ আলী খান গোবিন্দগঞ্জ বটেরখাল নদীর সাদা ব্রীজের মুখ এলাকা থেকে তাকে
গ্রেফতার করে ছাতক থানায় হস্তান্তর করেন।


