ছাতক প্রতিনিধি
ছাতকে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ বিক্রেতা দিলোয়ার হোসেন দিলাল (৪০) ও সাজা প্রাপ্ত আসামী নুরুল আমিন (২২)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গাঁজা বিক্রেতা দিলাল শহরের বাগবাড়ী এলাকার মৃত সুরুজ আলীর পুত্র। ২শ’ গ্রাম গাঁজাসহ শহরের মাছবাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানার এএসআই হালিম শিকদার। ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী শহরের বৌলা গ্রামের ফয়েজ আহমদের পুত্র নুরুল আমিনকে ট্রাফিক পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রহিম তাকে গ্রেফতার করেন।
- সুনামগঞ্জ মুক্ত দিবস আজ- আসুন, ঐতিহাসিক ভূমিকায় আমরা সকলে নিবেদিত হই
- হারিয়ে যাচ্ছে বধ্যভূমি- এখনই সংরক্ষণের উদ্যোগ জরুরি


