ছাতকে গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে গাছ থেকে পড়ে আহত যুবক তাহির আলীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাহির আলী উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মাফিজ আলীর পুত্র।
শুক্রবার সকালে মাধবপুর গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় তাহির আলী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনকভাবে সিলেট এমএজি ওসমানী          
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার হয়।