ছাতকে গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যুৎ বিভাগ কর্তৃক গ্রাহক হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কাল্পনিক বিদ্যুৎ বিল ও ক্ষতিপূরণ সৃজনের নামে গ্রাহকদের আর্থিক ক্ষতি করার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুল হকের সভাপতিত্বে ও ইব্রাহিম আলীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রাজু আহমদ পীর, স্থানীয় জয়নাল আবেদীন, ইসমাঈল আলী, জসিম উদ্দিন, ফেলু মিয়া, আল আমিন, নিজাম উদ্দিন, আবুল বশর, এমরান মিয়্,া দোলোয়ার হোসেন, মমিন মিয়া, রুহেল মিয়া, হুরফত আলী, কয়ছার মিয়া, আলী আহমদ, আক্তার হোসেন, মো. হোসেন, নুর আলী, সুজন মিয়া প্রমুখ। এসময় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।