ছাতক প্রতিনিধি
ছাতকে নদী পথে চাঁদাবাজীর অভিযোগে রাসেল আহমদ (২৭) নামের এক ব্যক্তি নৌকাসহ আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে সুরমা নদীর লাফার্জ ফেরী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। রাসেল আহমদ শহরের মন্ডলীভোগ-সোরাবনগর এলাকার মৃত হাজী গোলাম রহমানের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শাহীন অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ তাকে আটক করেন।
ছাতক থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


