ছাতক প্রতিনিধি
ছাতকে শহীদ মাসুদ স্মৃতি সংসদের উদ্যোগে ছাত্রলীগ নেতা মাসুদুল ইসলাম তালুকদাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল।
শহীদ মাসুদ স্মৃতি সংসদের আহবায়ক, উপজেলা ছাত্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপলের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির রুবেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এবাদুল হক এমাদ, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন।
বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মিছাক আহমদ মিসবাহ, রুবেল চৌধুরী, মিজান মিয়া, শামীম তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, দোয়ারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইনূল হক, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, পৌর ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গির আলম তারেক, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার জনি, ছাত্রলীগ নেতা ফকরুল আহমদ জেনিস, মাহির চৌধুরী, জুনেল আহমদ, আব্দুল কাহার চৌধুরী রিফাত, সাহবির আহমদ, শৈব দে প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালের ৮ ডিসেম্বর জামাত-বিএনপির এক পরিকল্পিত হামলায় শহীদ হন ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মাসুদুল ইসলাম তালুকদার মাসুদ। কিন্তু মাসুদের হত্যাকারীদের আজো বিচার হয়নি।
সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পাঠ করেন হাফিজ ক্বারী সাইফুল ইসলাম ও দোয়া পাঠ করেন হাফিজ বখতিয়ার আহমদ।


