ছাতকে ছিনতাইর শিকার ব্যবসায়ী, ৩০ হাজার টাকা খোয়া

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়া এলাকায় ছিনতাইর শিকার হয়েছেন সাদ মিয়া নামের এক ব্যবসায়ী। ছিনতাইকারীরা তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের হামলায় তিনি
আহত হন। আহত সাদ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করান। তিনি জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের গোলাব মিয়ার পুত্র ও জাউয়াবাজারেরভাই-ভাই স্টোরের স্বত্বাধিকারী। বুধবার রাতে নিজবাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা সাথে নিয়ে দোকানের উদ্দেশ্যে রওয়ানা হন। বাড়ি থেকে কিছদুর আসলে রাস্তায় ৪-৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হন। এ ব্যাপারে সাদ মিয়া জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।