ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু নোমান মো. মসরুর পরিচালনায় খুরমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, জেলা ছাত্রলীগের সদস্য কৃপেষ চন্দ, স্থানীয় ইউপি সদস্য সমুজ মিয়া জায়েদ, সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ।
এদিকে ছাতকের বন্দেরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, সুপার মাও. আব্দুল কাইয়ুম, সহ-সুপার মাও. মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আনোয়ার খান মখন, পরিচালনা কমিটির সদস্য আজেফর আলী, এসএম শরীয়ত উলাহ, মাও. আশিক মিয়া, মকদ্দুছ আলী মেম্বার, শরীয়ত উল্লাহ, ওয়ারিছ আলী, শিক্ষক মাও. ওবায়দুল হক, মাও. আব্দুল আলিম, মাও. সেলিম উদ্দিন, মাও. মানিক হাসান, মাও. মারুফ আহমদ, মাও. মনিরুজ্জামান, মাও. সোলায়মান, মাও. আনছার আলী, শিক্ষিকিা নুর জাহান ও নার্গিস আক্তার।
- মুসলিমপুরে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- তাহিরপুরে জয়নাল আবেদীন কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন


