ছাতকে জমিয়তের আলোচনা সভা

ছাতক প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা রবিবার বিকেলে ছাতক প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সভাপতি ও গনেশপুর মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত ছাতক উপজেলা শাখার সভাপতি ওবায়দুলল্লাহ হেলালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জমিয়তের জেনারেল সেক্রেটারী   মাও. জামিলুর রহমান চৌধুরী, সহ-সেক্রেটারী সাইদুজ্জামান, উপজেলা যুব জমিয়তের সভাপতি রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি আলী আহমদ, জেনারেল সেক্রেটারী মাও. সাইদুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আলী নুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা গৌছ উদ্দিন, দোয়ারা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি অব্দুল গফফার রায়হান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান, ছাত্র জমিয়ত সুরমা ইউপি শাখার সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।