ছাতক প্রতিনিধি
ছাতকের মির্জাপুর গ্রামের ফোরষ্ট্রোক চালক জসিম উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে নোয়ারাই-দোয়ারাবাজার সড়কের লক্ষীবাউর বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে মির্জাপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করে খুনীদের গ্রেফতার ও ফাঁসি দাবি জানান। মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নিহত জসিম উদ্দিনের পিতা ওয়ারিছ আলী, ইউপি সদস্য আখলুছ আলী, লিয়াকত আলী, শফিকুল হক, স্থানীয় ফয়েজ আহমদ, কুতুব উদ্দিন, পশ্চিম নোয়ারাই অটোটেম্পু মালিক সংগঠনের সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক সামছুর রহমান, পশ্চিম নোয়ারাই শ্রমিক সংগঠনের সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, দোয়ারাবাজার অটোটেম্পু মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দোয়ারাবাজার শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বুড়াইরগাঁও গ্রামের আব্দুল মছব্বির, আসদনগরের আজিজুর রহমান, উলুরগাঁওয়ের ফয়জুর রহমান, আহসান উল্লাহ, মির্জাপুর গ্রামের সিরাজ মিয়া, আলাউদ্দিন, আব্দুল কাইয়ূম, আফিজ আলী, জমির আলী, ইলিয়াস আলী, আজাদ মিয়া, লক্ষীবাউর গ্রামের আনিছ আলী, হিরন মিয়া, হাজী হারিছ আলী, মাও. জুয়েল আহমদ, আলকাছ আলী, চমক আলী, কড়াইলগাঁওয়ের খোকন মিয়া, জুনেদ মিয়া, সামছুল মিয়া, বাবুল মিয়া, বড়কাহন গ্রামের লিজন তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, জসিম উদ্দিন হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। গত ২৭ এপ্রিল খড় ছড়ানো নিয়ে মির্জাপুর গ্রামের নুর হোসেন ও ইদন আলী পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষর ছুলফির আঘাতে নিহত হয় জসিম উদ্দিন।


