ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা পুষ্টি কমিটির সমন্বয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিরন বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তীর সভাপতিত্ব অনুষ্ঠিত আরোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব মোস্তফা।
এসময় উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সর গাইনী কনসালট্যান্ট ডাঃ ফাতেমাতুজ্জুহরা, স্বাস্থ্য পরিদর্শক নৃপেন্দ্র কুমার এষ, প্রীতিশ চন্দ্র দাশ, সহকারী স্বাস্থ্য পরিদর্শনক রতি কান্ত তালুকদার, সতেন্দ্র কুমার তালুকদার, স্বাস্থ্য সহকারী জয়দেব ভৌমিক, রুমী দস্তিদার, পরিবার কল্যান সহকারী রেবা দত্ত, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার আব্দুস শুকুর, কেয়ার জিএসকে সিএইচডাব্লিউ’র পিও ইদ্রিছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।