ছাতক প্রতিনিধি
ছাতকে ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সভা মঙ্গলবার বিকেলে পাবলিক খেলার মাঠে (মন্টুবাবুর মাঠ) অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবলিক মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে দু’দিন ব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশ নেয়। মঙ্গলবার বিকেলে পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় ফুটবলের ফাইনাল প্রতিযোগিতা। ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় ফুটবল দল ও সুফীনগর মাদ্রাসা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে সুফীনগর মাদ্রাসা ফুটবল দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সেমি ফাইনালে আজিুজর রহমান উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় ফুটবল দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং রাধানগর দাখল মাদ্রাসা ফুটবল দলকে পেছনে ফেলে ফাইনালে উত্তির্ন হয় সুফীনগর মাদ্রাসা ফুটবল দল। ফাইনাল খেলাটির ধারা বর্ণনা করেন শিক্ষক মাহবুব হোসেন।
সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী। বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, প্রতিযোগিতার আহবায়ক শিক্ষক দেলোয়ার হোসেন খান, শিক্ষক জালাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
- জামালগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালীকরণে সভা
- দ. সুনামগঞ্জে জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ


