ছাতকে জাবা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে শিক্ষার্থীদের মধ্যে জাবা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের নোয়ারাই ইসলামপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান অতিথি জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাও. আব্দুল হাফিজের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাও. মুহিবুর রহমান ওসমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পেপারমিল মাদ্রাসার সহকারী সুপার মাও. বদরুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষক হাফিজ মাও. তাহের আলম, মাও. আব্দুল মান্নান, মাও. হেলাল আহমদ, মাও. জহুর আহমদ, মাষ্টার নুরুজ্জামান, মাও. কামরুল হাসান, মাও. আবু ছাদেক, আব্দুল কুদ্দুছ সর্দার, আবু তাহের প্রমুখ।