ছাতকে জালালিয়া মাদ্রাসায় মিলাদ

ছাতক প্রতিনিধি
ছাতকে জালালিয়া আলিম মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে শিক্ষক আলী আজগর খানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,    মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক মাও. আব্দুল মালিক, নার্গিস আক্তার, সুহেল আহমদ, মাহবুবুল আলম পারভেজ, আনোয়ার হোসেন, আওলাদ হোসেন, আব্দুল কবির, ইলিয়াছুর রহমান, শফিউল আলম তারেক, আবু জায়িদ নোমান, আব্দুস সালাম, আজির উদ্দিন, রাবেয়া খানম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন, মাদ্রসা শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিষয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।