ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কর উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামের ফকিরধন মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যাচ্ছিলেন আবু বক্কর। এক পর্যায়ে সে বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত বিটুমিনবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। ট্রাকে ধাক্কায় আবু বক্করের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক (নং-১১-০২২৪) জব্ধ করেছে। এছাড়াও লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মকসুদ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


