ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় হেল্পলাইন (৩৩৩) তে আবেদনকারী কর্মহীন অসহায় মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নিজ কার্যালয় থেকে এসব মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। স্বাস্থ্যবিধি মেনে মোবাইলের মাধ্যমে প্রতিদিনই জাতীয় হেল্পলাইনে আবেদন করা মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি হেল্পলাইন ট্রিপল থ্রীতে ফোন করা লোকজনের মধ্যে যাচাই-বাচাই শেষে জাতীয় হেল্পলাইন কর্তৃপক্ষ উপজেলা কর্মকর্তার কার্যালয়ে একটি তালিকা প্রেরন করে থাকে। ওই তালিকা অনুযায়ী আবেদন করা ব্যক্তিতদের খাদ্য সহায়তা দেয়া হয়ে থাকে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, তেল, সেমাই ও ডাল। উপজেলা নির্বাহী কর্মকর্তার উচ্চমান সহকারী সভাপতি অরুন অধিকারী জানান, এখন পর্যন্ত আমরা ১৬০ জন ক্ষতিগ্রস্থ অসহায় ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
- ছাতকে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্ণামেন্টে কালারুকা ইউনিয়ন চ্যাম্পিয়ন
- জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে এবারের বাজেট


