ছাতক প্রতিনিধি
ছাতকে ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে ছাতক-সিলেট রেলওয়ে লাইনের গোবিন্দগঞ্জ ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন আফজলাবাদ ষ্টেশনে পৌছার আগে গোবিন্দগঞ্জ ব্রীজে অনুমান ৩৫উর্ধ্ব বয়সের অজ্ঞাতনামা এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তি চলন্ত ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়। দুপুরে সিলেটের জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
- দুর্নীতিবাজদের বিচারের দাবিতে তাহিরপুরে যুবলীগের মানববন্ধন
- বড়ছড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩


