ছাতকে ডা. হারিছ আলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

ছাতক প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. হারিছ আলীর জীবনী নিয়ে প্রকাশিত ‘স্বপ্নিক এবং সংগ্রামী ডা. হারিছ আলী’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডা. হারিছ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে রবিবার বিকেলে জাউয়াবাজার ব্যবসায়ি সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্মৃতি পরিষদের সভাপতি চান মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং সদস্য কবি ইমন শরীফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য    
রাখেন, ডা. হারিছ আলীর সন্তান যুক্তরাজ্য প্রবাসী তরুণ আইনজীবি ফেরদৌস কবির টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ নেতা আফতাব উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, জাউয়াবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আসাদুর রহমান আসাদ, ব্যবসায়ী আফরোজ আলী, আব্দুল মছব্বির, সাহেদ আহমদ, জহিরুল ইসলাম শাওন, উজ্জল মিয়া, কবির আহমদ, আ.লীগ নেতা সোহরাব আলী, আব্দুল হক, শাহীন মিয়া তালুকদার, প্রেসক্লাবের প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, শিক্ষক ফজলুল করিম, মাও. মুজিবুর রহমান, জামাল উদ্দিন, গোলাম মোস্তফা, জুলহাস উদ্দিন, অসিম কুমার চক্রবর্তী, জুয়েল আহমদ, সাইফ আহমদ, শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সদস্য হিরক মিয়া তালুকদার, আনোয়ার হোসেন আলী, জুবায়ের আহমদ প্রমুখ। সভা শেষে লেখক আবিদ ফায়সাল লিখিত ও ফেরদৌস কবির টিপু সম্পাদিত এবং হারিছ আলী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘স্বপ্নিক এবং সংগ্রামী ডা. হারিছ আলী’ গ্রন্থ অতিথিদের মাঝে বিতরণ করা হয়।