ছাতকে দিন ব্যাপি প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রাথমিক শিক্ষা মেলা বৃহস্পতিবার সকালে শহরের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মেলায় উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয় ৭টি      ক্লাস্টারে বিভক্ত হয়ে ৭টি ও আনন্দ স্কুল রক্স নামে পৃথক স্টল খুলেছে। মেলা উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বাধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ আলী মিলন, প্রধান শিক্ষক কফিল উদ্দন প্রমুখ।