ছাতক প্রতিনিধি
ছাতকে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ভাঁতগাঁও ইউনিয়নের গোয়াসপুর গ্রামে অভিযান চালিয়ে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী রসিক মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের ওয়ারেন্টভুক্ত আসফর আলী (৪২) কে গ্রেফতার করা হয়। জাউযা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল হোসাইন আসামীদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রসিক মিয়া গোয়াসপুর গ্রামের মৃত মিজাজ আলীর পুত্র ও আসফর আলী শক্তিয়ারগাঁও গ্রামের তাজুল ইসলামের পুত্র। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
- সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে ‘রামকৃষ্ণ আশ্রম বৈদিক বিদ্যানিকেতন’ চালু হচ্ছে
- ছাতকে সড়ক পাকাকরণে অনিয়মের অভিযোগ


