ছাতকে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের সাথে পূজা কমিটির মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের উদোগে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশিনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা মৎস্য   কর্মকর্তা ড. খালেদ কনক, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ছাতক থানার ওসি আতিকুর রহমান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পিডিবি’র সহকারী প্রকৌশলী বাকী বিলাহ, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড, পীযুষ কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর কমিটির সভাপতি মহন্ত রায়, অধ্যাপক হরিদাস রায়। এসময় বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পক্ষে মতামত দেয়া হয়। আযান ও নামাজ চলার সময় সব ধরনের বাদ্যযন্ত্র বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।