ছাতকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আব্দুল হেকিম, আব্দুল মছব্বির, দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, গয়াছ আহমদ, অদুদ আলম, বিলাল আহমদ, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন প্রমুখ।
সভায় বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ী, রাস্তাঘাট ও বীজতলার ক্ষতি পূরণে সকল সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।