ছাতক প্রতিনিধি
ছাতকের পীরপুরে দেশবন্ধু শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঈদের পরদিন বুধবার বিকেলে ট্রাস্টের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি তাহের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ব্যাংকার জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আ.লীগ নেতা সুন্দর আলী বুলবুল, মখলিছুর রহমান, স্থানীয় রহিম উদ্দিন রমু, আমিরুল ইসলাম, আনছার আলী।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাজী নিজাম উদ্দিন পলাশ। বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য মিন্নার মিয়া, মাসুদ আহমদ, সোহান আহমদ, সোহাগ আহমদ, নিরব, জুনেদ মিয়া, সাহেদ আহমদ, কদ্দুছ মিয়া, আখলাক মিয়া, নুরুল আমিন, ইমন মিয়া, শাহীন আহমদ, মুরাদ আহমদ, টিপন আহমদ, সাব্বির আহমদ, আলমগীর হোসেন, রিমন মিয়া প্রমুখ।

