ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই বাজারে রাসেল এন্ড নাসিমা ট্রেডার্সের স্বত্তাধিকারী হাজী সুলতান আহমদকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। সোমবার রাতে নোয়ারাই বাজারের নিজ দোকানে এ হামলার শিকার হন তিনি। আহত সুলতান আহমদকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হাজী সুলতান আহমদ বাদী হয়ে রাতেই নোয়ারাই গ্রামের চন্দন
মিয়া, আরজু মিয়া, শাওন মিয়া ও শিমুল মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায় তার দোকানের কর্মচারী ছিল চন্দন মিয়া। বিভিন্ন কারণে তাকে দোকান থেকে বিদায় করে দেন তিনি। ঘটনার সময় দোকানে এসে চন্দন মিয়া তার কাছে ২০হাজার টাকা দাবি করে। তিনি তার সাথে কোন লেনদেন নেই বলে জানালে সে এবং তার সহযোগীরা দোকানের ভেতর তাকে মারপিট করে আহত করে এবং দোকানের ক্যাশ থেকে নগদ ৪৮হাজার ৫শ’টাকা ছিনিয়ে নিয়ে গেছে ও দোকানে ভাংচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


