ছাতকে নতুন-পুরাতন গাড়ির হাট

ছাতক প্রতিনিধি
ছাতকে এই প্রথম ছোট-বড় সব ধরনের পুনাতন গাড়ির হাট বসানো হয়েছে। পুতারনের পাশাপাশি নতুন গাড়িও ক্রয়-বিক্রয় হচ্ছে এ হাটে। প্রতি শুক্রবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ হাটে নতুন-পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয় হচ্ছে । সিলেট-সুনামগঞ্জ রোডে নিকটবর্তি গোবিন্দগঞ্জ আল্লাহ চত্ত্বর এলাকায় বসানো নতুন-পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের হাট ইতিমধ্যেই ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক সারা পড়েছে। ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি-ফোরষ্ট্রোক, ট্রাকটর, মোটরসাইকেল, অটোরিকসা সহ যাবতীয় নতুন-পুরাতন গাড়ি এ হাটে ক্রয়-বিক্রয় হয়। মধ্যবিত্তদের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে ৯ সেপ্টেম্বর নতুন-পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয় এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।