ছাতকে নদী পথে চাঁদাবাজি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের নদী পথে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার রাতে শহরের পুরাতন কাষ্টমস্ রোডে ছাতক, বাজিতপুর ও অরুয়াইল-পাকশিমুল সরাইল এলাকার ব্যবসায়ীদের নিয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক একতা বালি উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বজলু মিয়ার ও সদস্য সামছু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড বোট এসোসিয়েশনের সরাইল শাখার সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক আবু সায়েস আউয়াল, সাংগঠনিক সম্পাদক বিলাল মিয়া, বাজিতপুর নৌ-পরিবাহন শ্রমিক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আলম মিয়া, শাহ পরান ইঞ্জিন   চালিত নৌ-মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, নৌকা চালক সুকানি সমবায় সমিতির সভাপতি মখবুল হোসেন, সাধারণ সম্পাদক আজমল হোসেন, ছাতক পাথর লেবার সমবায় সমিতির সভাপতি তজম্মুল আলী, ছাতক বাজার একতা বালি উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাজিতপুরের ব্যবসায়ী মাছুম মিয়া, হান্নান মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রতিদিনই বিভিন্ন নামে পথে পথে চাঁদা দিয়ে অতিষ্ট হয়ে পড়েছেন তারা। চাঁদাবাজি বন্ধে স্থানীয় প্রশাসনের ভুমিকা রহস্যজনক। অবিলম্বে নৌ-পথে অবৈধ চাঁদাবাজি বন্ধ না করলে ৬টি সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কঠোর অন্দোলনের পাশাপাশি নৌ-পথে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।