ছাতকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির সম্ভাব্য প্রার্থী আজম

ছাতক প্রতিনিধি
ছাতকে দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়িঁয়েছেন বিএনপির এক সম্ভাব্য প্রার্থী। রবিবার রাতে সিলেট জেলা ছাত্রদল নেতা ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বাসিন্দা জেইউ আজম তার নিজ বাড়িতে এক সভার মাধ্যমে নির্বাচন না করার ঘোষণা দেন। আমিরুল হকের সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুমের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় তার বক্তব্যে আজম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশের প্রতি যথার্থ সম্মান রেখেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। দল যদি আগামীতে আমাকে মনোনয়ন দেয় তখন নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, আনোয়রা ইসলাম, জসীম উদ্দিন, আব্দুস শহিদ, মাসুক মিয়া, আশ্যব আলী, নজমুল হক, নিজাম উদ্দিন, ফয়ছল মিয়া, লাল মিয়া, সামছুদ্দিন মিয়া, গিয়াস উদ্দিন, হারুন মিয়া, রহিম আলীসোহরাব আলী, দুদু মিয়া, উকিল মিয়া, হান্নান মিয়া, মুবিুর রহমান, আব্দুস ছাত্তার প্রমুখ।