ছাতকে নিলয় কার্টিস পেপার মিলের ইফতার মাহফিল ও আলোচনা

ছাতক প্রতিনিধি
ছাতকে নিলয় কার্টিস পেপার মিলের উদ্যোগে রবিবার মিলের জিএম’র বাসভবনে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নিটল-নিলয় গ্রুপের ডাইরেক্টর এসএ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব      আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।
এছাড়াও বক্তব্য রাখেন, নিটল-নিলয় গ্রুপের হেড অব অপারেশন মোহাম্মদ মেহেদী হাসান সিকদার, এজিএম একাউন্টস একরাম হোসেন, ডিজিএম আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সাব-রেজিস্ট্রার শাহ নেওয়াজ খান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখাওয়াত হোসন, ছাতক থানার ওসি আতিকুর রহমান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, নিটল মটরস সিলেটের এজিএম জসিম উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর সচিব মাহমুদ আলম মান, সহকারী প্রকৌশলী প্রদীপ রায়, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা কনট্রাকটর এসোসিয়েশনের সেক্রেটারী  শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর ধন মিয়া, ছাতক লাইমস্টোন উম্পোর্টার্স এন্ড সাপ্লায়ারর্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, কফিল উদ্দিন, সাবেক পেপারমিলের কর্মকর্তা মহন্ত রায়, রবীন্দ্র কুমার দাসসহ মিলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।