ছাতকে নিষিদ্ধ কারেন্ট জাল পোড়ানো হল

ছাতক প্রতিনিধি
ছাতকে আটককৃত নিষিদ্ধ কারেন্ট জাল পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জনসম্মুখে এসব নিষিদ্ধ জাল পুড়ানো হয়। গত ক’দিন ধরে কালারুকা এলাকার সুরমা নদীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা মুল্যের নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের নির্দেশে আটককৃত এসব জাল পুড়ানো হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সহিদ হোসেনসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।