ছাতক প্রতিনিধি
ছাতকে নৌকা ডুবিতে স্কুল ছাত্রী দু’বোনের সলিল সমাধি ঘটেছে। শনিবার দুপুরে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান কহলা গ্রামের দিলাল মিয়ার কন্যা ও বাংলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী লিজা বেগম ও ২য় শ্রেণীর ছাত্রী লিমা বেগম বিদ্যালয় থেকে ছোট কাঠ বডির নৌকা যোগে বাড়ি ফেরার পথে নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির পর তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় কহলা গ্রামসহ এলাকাজুড়ে বইছে শোকের মাতম।
- বিশ্ব সিলেট সম্মেলন- অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও পঙ্কজ কান্তি দে আমন্ত্রিত
- ছাতকে ইজারাদারের হামলায় ১০ বারকি শ্রমিক আহত


