ছাতকে পলাতক আসামি গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে জাউয়া বাজার থেকে শনিবার সন্ধ্যায় ৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী জমির আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মফিজুল ইসলাম তাকে গ্রেফতার করেন। সে জাউয়া ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মৃত কদরিছ আলীর পুত্র । তাকে রবিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।