ছাতকে পলাতক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক সহ ডজন খানেক মামলা পলাতক আসামী আন্তঃজেলা ডাকাত সর্দার ইদ্রিস আলী (৩৫) কে গেফতার করা হয়েছে। রবিবার দুপুরে সিলেট দক্ষিণ সুরমা থানাধীন ধরিয়াশাহ মাজার সংলগ্ন ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। ইদ্রিস আলী ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চালিতারবাগ গ্রামের রোয়াব আলী পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, ডাকাত সর্দার ইদ্রিসের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ মোট ১৪টি মামলা রয়েছে। তাছাড়া ছাতক থানায় ২টি ডাকাতি, ১টি অস্ত্র ও ১টি বিস্ফোরক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সে।