ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদীতে পাথর-বালি পরিবহনকারী কিছু কার্গো-বলগেট ৩টি নদীর মোহনা অতিক্রম করে লোডিং-আনলোডিং করার প্রতিবাদে পাথর ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করেছেন। শনিবার রাতে শহরের মেহতাজ শপিং সেন্টারের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল চৌধুরীর সভাপতিত্বে ও লেবার সর্দার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি সালেহ আহমদ, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, ব্যবসায়ী আবুল হায়াত, এখলাছ খাঁন, ফজলু মিয়া চৌধুরী, হাজী আব্দুল জলিল, বিলাল আহমদ, আবু হুরায়রা সুরত, আব্দুস শহিদ, শাহ নেওয়াজ, নেছার আহমদ, বদরুল আলম, তজম্মুল আলী, তোফায়েল আহমদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যবসায়ী সালেক আহমদ।
সভায় পাথর ব্যবসায়ী সমিতি, পাথর ব্যবসায়ী সমবায় সমিতি, শাহপরান ইঞ্জিন চালিত নৌকা মালিক সমবায় সমিতি, একতা বালি উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, বড় কার্গো-বলগেট গুলোকে সুরমা নদীর সীমারেখা অতিক্রম ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি করে যাচ্ছে। নদীর সীমারেখা অতিক্রম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।


