ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন

ছাতক প্রতিনিধি
ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় ১২টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ইসহাক আলী নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
নির্বাচিতরা হলেন সভাপতি জয়নাল চৌধুরী, সহ সভাপতি সালেহ আহমদ, সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসান, সহ সাধারণ সম্পাদক ছালেক মিয়া, কোষাধ্যক্ষ আলী আজগর সোহাগ, প্রচার সম্পাদক আরিছ উদ্দিন, দপ্তর সম্পাদক বাবুল মিয়া, কার্যকরী সদস্য সুজন মিয়া, তাহের আলম, শমসের আলী ও আক্তার আলী।