ছাতকে পানিতে ডুবে নিহত স্কুল ছাত্রীর পরিবারকে আর্থিত সহায়তা

ছাতক প্রতিনিধি
ছাতকে বন্যার পানিতে ডুবে নিহত স্কুল ছাত্রী দু’বোনের পরিবারকে আর্থিত সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাদের বেতন থেকে সমহারে কর্তন করে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস ৪১ হাজার টাকার একটি চেক ছাত্রীদের পিতা দিলাল মিয়ার হাতে তুলে দেন।
এসময় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছরের ১৯ আগষ্ট বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী লিজা বেগম ও তার বোন ২য় শ্রেণির ছাত্রী নিলুফা বেগম বিদ্যালয় থেকে নৌকা যোগে বাড়ী ফেরার পথে বানের পানিতে নৌকা ডুবিতে মৃত্যুবরণ করে। নিহত দু’বোন ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কহল¬া গ্রামের দিলাল মিয়ার কন্যা।