ছাতক প্রতিনিধি
ছাতকে ডুবার পানিতে পড়ে রবিন মিয়া (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুবার পানিতে পড়ে তার মৃত্যু ঘটে। রবিন উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের হিরন মিয়ার পুত্র। সকালে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে রবিন বাড়ি সংলগ্ন ডুবার পানিতে পড়ে তুলিয়ে যায়। রবিনকে না
পেয়ে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর দুপুরে ডুবার পানি থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন।


